`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যশোরে গ্রেফতার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
যশোরে গ্রেফতার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছে।


বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


ডেভিড ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি তার সহযোগীদের গ্রেফতারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।


পরে ওই দুই সহযোগীর কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার যশোরের ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাকে এবং আরও চারজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: যুক্তরাষ্

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: যুক্তরাষ্