`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রান্তিক ও গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি হাসপাতালে মানসম্মত চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বে অবহেলা করলে চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।


সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালকে মানুষের আস্থার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।


বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলা এবং স্বাস্থ্যসেবা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়েও আলোচনা হয়। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে জেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিটগুলোকে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের নির্দেশ দেন এবং এ জন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল বৃদ্ধির পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অডিটের নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর

অডিটের নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর