`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাজধানীর মতিঝিলে পেট্রোল বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
রাজধানীর মতিঝিলে পেট্রোল বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


ঘটনার পরপরই পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেন।


উদ্ধার হওয়া বিস্ফোরকটি নিরাপদে নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক সংগঠনগুলোর শোক

আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক সংগঠনগুলোর শোক