`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সন্ধ্যার পর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
সন্ধ্যার পর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আজ সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।


প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে একটি বিশেষ কৌশল কার্যকর করা হয়েছে, যা গতকাল সন্ধ্যা থেকে বাস্তবায়ন শুরু হয়েছে।


তিনি জানান, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সামিটের এলএনজি টার্মিনালে কার্গো খালাস সম্ভব হচ্ছে না। অন্যদিকে মহেশখালীর এক্সিলারেট টার্মিনালটি বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে। এটিকে পুরো সক্ষমতায় চালু করতে হলে প্রায় ৭২ ঘণ্টার জন্য টার্মিনালটি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে, যা বড় ধরনের চ্যালেঞ্জ।


প্রতিমন্ত্রী বলেন, জনদুর্ভোগ কমিয়ে কীভাবে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালু করা যায়, সে বিষয়ে এক্সিলারেট এনার্জি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। মানুষের ভোগান্তি নিয়ে সরকার উদ্বিগ্ন এবং এ জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে।


তিনি আরও জানান, মালয়েশিয়া থেকে অন্তত একটি এলএনজি কার্গো আনার বিষয়ে আলোচনা চলছে এবং ইউএস-বাংলাদেশ চেম্বারের কাছেও সহায়তা চাওয়া হয়েছে। এসব উদ্যোগকে মধ্যমেয়াদি সমাধানের অংশ হিসেবে দেখা হচ্ছে।


সার্বিক পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার সব ধরনের বিকল্প নিয়ে কাজ করছে এবং জনগণের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ৬ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ৬ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা