`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর বড় চাপ তৈরি করছে। একই সঙ্গে এ সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বাড়াচ্ছে।


রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরের বেশি সময় হতে চলেছে। এখন কেবল সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকা যথেষ্ট নয়। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নতুন করে নির্ধারণ বা রি-ফ্রেমিং করা জরুরি।


আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে অব্যাহত আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। বিশ্বের অন্যান্য সংঘাতের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন চাপা না পড়ে। জাতিসংঘ, প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখতে হবে।


সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতায় প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক রাডারে আরও জোরালোভাবে তুলে ধরার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।



নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ