`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
চকরিয়ায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নুর মোহাম্মদ লিখন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে মালুমঘাট ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলদাশপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন সিলভার ও টিয়া রঙের মোটরসাইকেলটিকে থামার সংকেত দেওয়া হয়। চালক নুর মোহাম্মদ লিখনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের চাকার ভেতর ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।


পরে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের একটি টায়ার ওয়ার্কশপে নিয়ে সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি চালানো হয়। এ সময় টায়ারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৩৮টি পোটলা থেকে মোট ১৭ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকায় লুকিয়ে সেগুলো শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন।


চকরিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা