`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নিখোঁজের ৮ বছর পর কক্সবাজারের জসিমকে পাওয়া গেল পঞ্চগড়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
নিখোঁজের ৮ বছর পর কক্সবাজারের জসিমকে পাওয়া গেল পঞ্চগড়ে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মানসিকভাবে অসুস্থ হয়ে ২০১৮ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস এলাকা থেকে নিখোঁজ হওয়া মোহাম্মদ জসিম উদ্দিনকে আট বছর পর পঞ্চগড়ে পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে পরিবারের সদস্যরা তার সন্ধান পান।


সোমবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দীর্ঘ আট বছর পর জসিমের সঙ্গে পরিবারের তিন সদস্যের দেখা হয়। পরে তারা তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নেন।


জসিমের ছোট ভাই মিজানুর রহমান জানান, ২০০৭-০৮ সালের দিকে তার ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ২০১৮ সালের দিকে তিনি নিখোঁজ হন। দীর্ঘদিন বিভিন্নভাবে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।


গত ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হোপনেস্ট বিডি’ নামের একটি পেজে প্রকাশিত ভিডিওতে জসিমকে দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তারা সংগঠনটির সঙ্গে যোগাযোগ করে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।


স্বেচ্ছাসেবী সংগঠনটির পরিচালক জয়নাল আবেদীন রাজিব জানান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় জসিমকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তিনি নিজের নাম ছাড়া তেমন কোনো তথ্য দিতে পারছিলেন না। শুধু তার বাড়ি বালুখালী বলে জানিয়েছিলেন। পরে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে পরিবারের সন্ধানে ভিডিও প্রকাশ করা হয়।


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জসিমের পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে তার ছোট ভাই মিজান সংগঠনটির সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেন।


দীর্ঘ আট বছর পর জসিমকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবী রাজিব।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার হাসপাতালে শিশু নিখোঁজ, একই বয়সী আরেক শিশু উদ্ধার

কক্সবাজার হাসপাতালে শিশু নিখোঁজ, একই বয়সী আরেক শিশু উদ্ধার