`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
কক্সবাজারে সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির চাইল্ড প্রটেকশন বিভাগে টেকনিক্যাল স্পেশালিস্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ১১ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।


পদটির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিশেষত সমাজবিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। পাশাপাশি এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।


চাকরিটি চুক্তিভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল কক্সবাজার এবং কাজ করতে হবে অফিসে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।


আগ্রহী প্রার্থীরা সেভ দ্য চিলড্রেনের নির্ধারিত অনলাইন আবেদনপ্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে সংস্থাটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬।

আবেদনের লিংক


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা