`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম নিল বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম নিল বিএনপি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে দলটির পক্ষ থেকে ফরম দুটি নেওয়া হয়।


দলীয় সূত্রে জানা গেছে, একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। অন্যটি সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৪ আগস্ট মনোনয়নপত্র যাচাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।


নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।


উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নতুন করে ১৪ হাজার ৪০০ পুলিশ নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্র

নতুন করে ১৪ হাজার ৪০০ পুলিশ নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্র