`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের বৈঠকেই: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের বৈঠকেই: মির্জা ফখরুল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—তিনি দলীয় কেউ হবেন নাকি দলের বাইরের কোনো প্রতিনিধি হবেন, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার দুপুরে বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, সংবিধান ও প্রচলিত নিয়ম-কানুন মেনেই বিএনপির স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।


পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করেছে, আর বিএনপি বিশ্বাস করে গড়ার রাজনীতিতে। তাঁর ভাষায়, বিগত ১৭ বছরে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, আর বিএনপি এখন সেই অবস্থা থেকে দেশকে নতুন করে গড়ে তুলছে।


তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; কৃষকের ভাগ্যোন্নয়ন এবং কৃষি প্রযুক্তির আধুনিকায়নও জরুরি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে কার্যকর বাজারজাতকরণ পরিকল্পনার ওপরও তিনি গুরুত্ব দেন।


মির্জা ফখরুল আরও বলেন, পল্লী অঞ্চলের প্রকৃত উন্নয়ন করতে হলে শুধু রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ করলেই চলবে না। প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নত করতে হবে এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। তাঁর মতে, কৃষিজাত পণ্য সরাসরি বাজারজাত করার জন্য বাস্তবমুখী নতুন পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সরকারি পর্যায়ে গবেষণা ও আধুনিক কৃষি প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ঘটাতে হবে।


সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমেই টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব। তিনি আরডিএ-কে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনও কৃষি খাতের আধুনিকায়ন এবং উৎপাদিত শস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।


সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ-র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব

শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব