`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারানোর সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারানোর সতর্কবার্তা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ থাকবে না বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না।


মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং স্পিকারের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোটগ্রহণ পরিচালনা করা হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।


তিনি বলেন, ভোটগ্রহণ জাতীয় সংসদ ভবনেই অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফল প্রকাশের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।


চিফ হুইপ আরও বলেন, বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।


আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে