`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানসংক্রান্ত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে সংবিধান অনুযায়ী তিনি দায়মুক্তির (প্রিভিলেজ) আওতায় ছিলেন। ফলে ওই সময়ের দায়িত্ব পালনের বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বা আদালতে বিচারিক কার্যক্রম চালানোর সুযোগ নেই।


তিনি বলেন, এর বাইরের কোনো সময়ের বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে কেউ মতামত বা অভিযোগ তুলতে পারেন। তবে এ পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, যা সরকার আমলে নেওয়ার মতো মনে করেছে।


সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের পর সবাই মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হলেও সেগুলো আমলে নেওয়ার মতো নয় বলে সরকারের কাছে প্রতীয়মান হয়েছে।


নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তার নিরাপত্তায় ছয় মাসের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর নিরাপত্তা সুবিধা থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর