`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে ফিরলেন সৌম্য ও জাকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে ফিরলেন সৌম্য ও জাকের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক।


রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি।


আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এ সফরকে সামনে রেখে ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।


যথারীতি টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।


মূল সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২১ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মুশফিক হাসান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার