`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জাতীয় পর্যায়ের দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতার জন্য অযোগ্য ঘোষণা করে তাঁদের সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি।


ফেডারেশনের আগের কমিটির অনুরোধে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড তাঁদের পরীক্ষা করে। বোর্ড গত ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনে জমা দেয়।


প্রতিবেদন অনুযায়ী, জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ১৯ দশমিক ৬৬ এবং কবিতার ১৬ দশমিক ৫০ ন্যানোমোল/লিটার পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অ্যাথলেটিকসের নারী বিভাগে অংশগ্রহণের জন্য নির্ধারিত সীমা ২ দশমিক ৫ ন্যানোমোল/লিটার।


ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতেই তাঁদের নারী বিভাগে অংশগ্রহণ বাতিল করা হয়েছে। জান্নাতের নয়টি এবং কবিতার প্রায় চারটি পদক বাতিল করে সেগুলো পরবর্তী যোগ্য প্রতিযোগীদের মধ্যে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।


তাঁরা বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন