`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ায় একটি চিংড়িঘেরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।


শনিবার দিবাগত রাত তিনটার দিকে উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদ্বিয়ার পুরাতন ঘোনায় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের মালিকানাধীন চিংড়িঘেরে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সশস্ত্র একদল ডাকাত ঘেরে হানা দিয়ে পাহারাদারদের ওপর হামলা চালায়। এ সময় পাহারাদাররা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতদল গুলি ছোড়ে। এতে শাহাবুদ্দিন, ইসমাইল ও জয়নাল গুলিবিদ্ধ হন।


পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক তিনটার দিকে সশস্ত্র ডাকাতদল সিরাজ মেম্বারের প্রজেক্টে হানা দিয়ে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতদের গুলিতে তিনজন আহত হন। প্রজেক্টটি লিজ নিয়ে শাহাবুদ্দিনসহ কয়েকজন মাছ চাষ করেন। ডাকাতির বিষয়টি রাতেই পেকুয়া থানার পুলিশকে জানানো হয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতলেন যারা

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতলেন যারা