`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
টেকনাফে ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার নাফ নদী ও সাগরসংলগ্ন বিভিন্ন মাছঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নাফ নদীর উপকূল থেকে এসব জাল জব্দ করা হয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহরুল হক, টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুল হক এবং শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার প্রভাত কুমার বিশ্বাস।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, অভিযান চলাকালে নদী ও সাগরে মাছ ধরার কোনো নৌকা দেখা যায়নি। নাফ নদী ও সাগর ছিল নৌকাশূন্য। অভিযানের একপর্যায়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।


মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর আজ, আসবেন কক্সবাজারেও

প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর আজ, আসবেন কক্সবাজারেও