`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আইজির ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
আইজির ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪ ছবির ক্যাপশন: বাংলাদেশ পুলিশ। সংগৃহীত
ad728

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২৬ জন নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে রাতভর ডিজে পার্টি, মাদকসেবন ও মাদকের কারবার পরিচালিত হওয়ার তথ্য ছিল বলে জানা গেছে।


জানা গেছে, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টির আয়োজন করছিলেন বলে অভিযোগ রয়েছে।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ে বিদ্যুতের বিকল্প হিসেবে যা ব্যবহার করা যায়

লোডশেডিংয়ে বিদ্যুতের বিকল্প হিসেবে যা ব্যবহার করা যায়