`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাই মালামালসহ ১৬ চোরাকারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাই মালামালসহ ১৬ চোরাকারবারি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ ১৬ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং এবং দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত লাইফ বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশের সামুদ্রিক এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিল শিবিরে স্বস্তি, নরওয়ে ম্যাচের আগে অনুশীলনে রাফিনিয়া

ব্রাজিল শিবিরে স্বস্তি, নরওয়ে ম্যাচের আগে অনুশীলনে রাফিনিয়া