`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।


এসআরবি-১৫ জানায়, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে কক্সবাজার সদরের দিকে আসা দুই ব্যক্তিকে ধরতে লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


অভিযানে একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন ও নগদ ৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।


এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ মালামাল কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য

হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য