`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দেশে আগস্ট মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
দেশে আগস্ট মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগস্ট মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান খুচরা মূল্য আগামী ১ আগস্ট থেকেও কার্যকর থাকবে।


নতুন মূল্যহার অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।


এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন ও জুলাই মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়। সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্যও একই মূল্যহার বহাল থাকবে।


সরকার গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। সে অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। একইভাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দামও নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭২ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে।


বর্তমানে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, আর জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের দায়িত্ব পালন করে বিইআরসি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ

গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ