`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাড়লো স্বর্ণের দাম, ভরি সর্বোচ্চ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
বাড়লো স্বর্ণের দাম, ভরি সর্বোচ্চ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম গত ১৫ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।


এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের দাম একই পরিমাণ কমানো হয়েছিল। তবে মাত্র একদিন পরই আবার দাম বাড়ল।


বাজুস জানিয়েছে, নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। নির্ধারিত দামের মধ্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক