`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামে এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।


রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় রামু থানায় মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় চালক মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের গোপন একটি বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।


এ ঘটনায় ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেন। তবে মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএনের সদস্য—এ তথ্য উল্লেখ করা হয়নি।


মামলার বাদী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আটকের সময় পাওয়া নাম-পরিচয়ের ভিত্তিতে তাকে হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বিজিবির দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কিনা, সে বিষয়েও তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, আটক ব্যক্তি যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধ করলে কেউই আইনের আওতার বাইরে থাকবেন না।


১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী জানান, ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না এপিবিএনের সদস্য। তিনি ২১ দিনের ছুটিতে ছিলেন। এর মধ্যে তাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হলেও নতুন কর্মস্থলে এখনো যোগদান করেননি। ছুটিতে থাকা অবস্থায়ই তিনি এ ধরনের অপরাধে জড়িয়েছেন বলে জানান অধিনায়ক।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত