`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।


শনিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল।


এ সময় সন্দেহভাজন মোহাম্মদ জহিরকে (১৯) আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


গ্রেপ্তার জহির উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ময়নারঘোনা এলাকার ব্লক-২-এর বাসিন্দা। তিনি রশিদ আহম্মদের ছেলে।


র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।


এ ঘটনায় জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

কক্সবাজারসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস