`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের অভিযোগে প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে আটক করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।


বিজিবি জানায়, সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেট থেকে মোট ১,০৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।


আটক সাইফুল ইসলাম খোকন কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া পিএমখালী এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।


অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন