`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মাছ ধরার নৌকায় বজ্রপাতের ঘটনায় মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে।


সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।


নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। রাত ১টার দিকে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।


আহতরা হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই একই এলাকার বাসিন্দা।


নৌকার মালিক আবদুল আমিন জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে দাবি করেন তিনি।


টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, বজ্রপাতে আহত এক জেলেকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামুতে বিজিবির অভিযানে ৬৮ হাজার পিস ইয়াবা জব্দ, আটক এক

রামুতে বিজিবির অভিযানে ৬৮ হাজার পিস ইয়াবা জব্দ, আটক এক