`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
উখিয়ায় পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের কাছে একটি মাঠ থেকে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল আজিজ (২৭) একটি পাঁচতারকা হোটেলের গরুর খামারের পরিচর্যার দায়িত্বে কর্মরত ছিলেন। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ইনানী সৈকতের পূর্ব পাশে অবস্থিত হোটেল বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের পাশের খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।


নিহত আবদুল আজিজ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।


নিহতের স্ত্রী সায়কা ইয়াছমিন জানান, মঙ্গলবার দুপুরে আজিজ বাড়ি থেকে কর্মস্থলে ফিরে যান। বুধবার বেলা ১১টার দিকে স্বামীর সঙ্গে তার শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। পরে গভীর রাতে তিনি জানতে পারেন, আজিজের মরদেহ মাঠে পড়ে রয়েছে।


পরিবারের দাবি, তাকে মারধর বা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খোলা মাঠে ফেলে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


নিহতের স্ত্রী বলেন, “আমাদের সংসারে তিনটি মেয়ে রয়েছে। সন্তানদের নিয়ে কী করব, বুঝতে পারছি না।”


উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী বলেন, ঘটনাটি রহস্যজনক এবং হোটেলের স্টাফ কোয়ার্টারের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত এগিয়ে নেওয়া উচিত।


হোটেল বে-ওয়াচের উপমহাব্যবস্থাপক এনায়েত উল্লাহ জানান, আবদুল আজিজ স্থানীয় বাসিন্দা ছিলেন এবং হোটেলের গরুর খামার দেখাশোনা করতেন। তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কোনো ধারণা নেই।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ

রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ