কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে শহিদ (২৭)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
এসআরবি-১৫ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীতে অবস্থিত ইসলামিয়া কুলিং কর্নারে অভিযান চালানো হয়। সেখান থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock