`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীতে মিশুকের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত আরেক শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
মহেশখালীতে মিশুকের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত আরেক শিশু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় আফরিন সুলতানা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আয়ান নামে সাত বছর বয়সী আরেক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আদিনাথ মন্দিরসংলগ্ন জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আফরিন ও আহত আয়ান সম্পর্কে কাজিন। তাদের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়। পরিবারের ১১ সদস্যের সঙ্গে মহেশখালীতে বেড়াতে এসেছিল তারা।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোরকঘাটা জেটিঘাট হয়ে আদিনাথ জেটি এলাকায় পৌঁছানোর পর পরিবারের সদস্যরা ছবি তুলছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশু দুটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয় এবং আয়ান গুরুতর আহত হয়।


নিহত শিশুর বাবা আল আমিন জানান, ছবি তোলার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। আনন্দের ভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হয়। দুর্ঘটনার পর নিহত শিশুর মরদেহ ও আহত শিশুকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন আফরিনের মা-বাবা ও স্বজনেরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত মিশুকটির চালক তারিনের বয়স ১৭ বছর। তিনি গোরকঘাটা জেটিঘাট এলাকায় নিয়মিত গাড়ি চালাতেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।


সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।


স্থানীয়দের অভিযোগ, পর্যটন মৌসুমে আদিনাথ জেটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল ঝুঁকি তৈরি করছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে যুবককে গুলি করার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে যুবককে গুলি করার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার