`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় হুমায়ুন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
উখিয়ায় হুমায়ুন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: উখিয়ায় হুমায়ুন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার।
ad728

কক্সবাজারের উখিয়ায় মানব পাচার ও ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।


শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৫-এর কক্সবাজার সিপিএসসির একটি দল।


এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র অবৈধভাবে সাগরপথে নিয়ে যায়। পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়ে আন্তর্জাতিক মানব পাচারকারীদের মাধ্যমে কিশোরটির ওপর নির্যাতন চালিয়ে হত্যা করে এবং মরদেহ সাগর বা নদীতে ভাসিয়ে দেয় বলে এজাহার ও স্থানীয় সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছে।


গ্রেপ্তার আলী আহমদের বাড়ি উখিয়ার উত্তর পুকুরিয়া এলাকায়। তার বাবার নাম মৃত সোনা আলী। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১