`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হিফজ মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৪০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেকুয়া মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।


আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা শেষে ৪০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে ১১ বিজিবি, ত্রাণ বি

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে ১১ বিজিবি, ত্রাণ বি