`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি দল গত ২৮ জুলাই বিকেলে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল হাকিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার নুরুল হাকিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের বাসিন্দা।


র‌্যাবের তথ্য অনুযায়ী, নুরুল হাকিম চট্টগ্রামের লোহাগড়া থানার একটি মাদকদ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।


রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।


গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিক ইমাম খাইরকে হুমকির অভিযোগ,

ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিক ইমাম খাইরকে হুমকির অভিযোগ,