`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক তিন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক তিন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন টেকনাফের একটি দল ডেইলপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে। এ সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার সকালে এসব তথ্য জানান।


তিনি বলেন, জব্দ করা ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছচাষিদের কৃষি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

মাছচাষিদের কৃষি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী