`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় র‍্যাবের অভিযানে গুলি ও গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
উখিয়ায় র‍্যাবের অভিযানে গুলি ও গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর অভিযানে আট রাউন্ড তাজা গুলি, পাঁচ কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোনসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের একটি বসতঘরের সামনে অভিযান চালায়। অভিযানের সময় মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারীকে আটক করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সমছিদা (১৭) এবং লায়লা খাতুন (৪৭)। তারা উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।


র‍্যাবের ভাষ্য অনুযায়ী, সমছিদার দেহ তল্লাশি করে তার পরিহিত পোশাকের কোমরের অংশে লুকিয়ে রাখা একটি ছোট কৌটা থেকে আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের একটি বস্তার ভেতরে রাখা পাঁচটি পলিথিন ব্যাগ থেকে মোট পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।


র‍্যাব-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামতসহ গ্রেপ্তার দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব আরও জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য