`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে লবণাক্ত পানি সুপেয় করতে ইউএইর সঙ্গে যৌথ প্রকল্পের প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
কক্সবাজারে লবণাক্ত পানি সুপেয় করতে ইউএইর সঙ্গে যৌথ প্রকল্পের প্রস্তাব ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথ উদ্যোগে কক্সবাজারে পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আবদুল্লাহ আলহামুদির সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন মন্ত্রী।


বৈঠকে মন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে ভবিষ্যতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরে ইউএইর সহযোগিতা চান তিনি।


বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ করা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন। বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এলে এবং বিনিয়োগের অর্থ ধাপে ধাপে পরিশোধের সুযোগ থাকলে তা বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে।


বৈঠকে ইউএইর রাষ্ট্রদূত বলেন, দেশটির উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চান তিনি।


এ ছাড়া ইউএই থেকে আমদানি করা উন্নতমানের লাইমস্টোনের ওপর কর কমিয়ে আমদানির পরিমাণ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন মন্ত্রী।


বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। এ সময় ইউএইর ইকোনমিস্ট অ্যানালিস্ট শাহমিনা ইশা মান্নান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তাজমীনের সঙ্গে শেষ কথোপকথন নিয়ে যা বললেন প্রেমিক রাজু

তাজমীনের সঙ্গে শেষ কথোপকথন নিয়ে যা বললেন প্রেমিক রাজু