`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাহারছড়ায় অপরাধ দমনে নির্মিত হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
বাহারছড়ায় অপরাধ দমনে নির্মিত হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অপহরণ, ডাকাতি, চোরাচালান ও মানবপাচার কমিয়ে আনতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে নতুন পুলিশ ফাঁড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত পুলিশ ফাঁড়ির স্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নান।


সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বাহারছড়ার বাগগুনা স্টেশনের উত্তর পাশে নির্মিত হতে যাওয়া নতুন পুলিশ ফাঁড়ির স্থান, টেকনাফ পৌরসভার সহযোগিতায় নির্মিত কিচেন মার্কেট, টেকনাফ মডেল থানা, সদর ইউনিয়ন পরিষদ, শামলাপুর উচ্চ বিদ্যালয়, শামলাপুর প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


পরিদর্শন শেষে জেলা প্রশাসক টেকনাফ মডেল থানা, কিচেন মার্কেট এবং প্রস্তাবিত পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি টেকনাফ মডেল থানায় অবস্থিত ঐতিহাসিক মাতিনের কূপও পরিদর্শন করেন।


জেলা প্রশাসক বলেন, কক্সবাজার জেলার মধ্যে টেকনাফ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। বাহারছড়ায় নতুন পুলিশ ফাঁড়ি নির্মিত হলে অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


এদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানিয়েছেন, অপহরণ, মানবপাচার, ডাকাতি, মাদক, চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং পর্যটকদের নিরাপত্তা বাড়াতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন, বাহারছড়া ইউনিয়ন এবং উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পৃথক তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। নতুন পুলিশ তদন্ত কেন্দ্রগুলো চালু হলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে। পাশাপাশি পর্যটন এলাকার নিরাপত্তা জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলেন, স্পিকারের কাছে পাঠ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলেন, স্পিকারের কাছে পাঠ