`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সালমান-ঐশ্বরিয়ার প্রেমের অজানা ঘটনা জানালেন অভিনেত্রী স্মিতা জয়কর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
সালমান-ঐশ্বরিয়ার প্রেমের অজানা ঘটনা জানালেন অভিনেত্রী স্মিতা জয়কর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বলিউড অভিনেতা সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একসময়ের প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময়কার একটি ঘটনা সামনে এনেছেন অভিনেত্রী স্মিতা জয়কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কের নানা দিক জানান তিনি।


স্মিতা জয়করের ভাষ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং চলাকালে সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁদের ব্যক্তিগত জীবনের রসায়ন পর্দাতেও ফুটে উঠত। তবে শুটিংয়ের সময় নিয়েও সমস্যায় পড়তে হতো অন্য শিল্পী ও কলাকুশলীদের। সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় সকাল ১০টা পেরিয়ে যেত, তবু তাঁদের সেটে দেখা মিলত না। প্রেমে পড়লে এমনটি হতেই পারে—এমন ভেবেই অন্যরা পরিস্থিতি মেনে নিতেন বলে জানান স্মিতা।


সিনেমাটির ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ের একটি ঘটনাও বর্ণনা করেন তিনি। স্মিতার দাবি, গানের একটি দৃশ্যে সালমানকে টেবিলের চারপাশ দিয়ে হেঁটে আসতে হতো, আর ঐশ্বরিয়ার দাঁড়িয়ে থাকার কথা ছিল সামনে। শুটিংয়ের সময় সালমান হঠাৎ ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেন। বিষয়টি পরিচালকের নজরে এলে সঞ্জয় লীলা বানসালি তাঁকে প্রশ্ন করেন, কেন তিনি ঐশ্বরিয়ার হাত ছুঁয়েছেন।


স্মিতার দাবি, জবাবে সালমান কোনো রাখঢাক না করে জানান, দৃশ্যের প্রয়োজনে নয়, ঐশ্বরিয়ার প্রতি নিজের অনুভূতি থেকেই তিনি তাঁর হাত ছুঁয়েছিলেন।


সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক পরবর্তী সময়ে ভেঙে গেলেও ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং ঘিরে নানা ঘটনা এখনো বলিউডপ্রেমীদের আগ্রহের বিষয়। স্মিতা জয়করের সাম্প্রতিক বক্তব্যে সেই পুরোনো অধ্যায় আবারও আলোচনায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধের নির্দ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধের নির্দ