`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

১০০ ক্যারেট হীরা, ১২ হাজার মুক্তায় অনন্যার ব্রাইডাল লুক; প্রশংসার সঙ্গে বিতর্কও

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
১০০ ক্যারেট হীরা, ১২ হাজার মুক্তায় অনন্যার ব্রাইডাল লুক; প্রশংসার সঙ্গে বিতর্কও ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবার আলোচনায় তার অভিনয় নয়, বরং ব্যতিক্রমধর্মী ব্রাইডাল লুক নিয়ে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে ডিজাইনার গৌরব গুপ্তার নতুন কুতুর কালেকশনের গ্র্যান্ড ফিনালেতে শোস্টপার হিসেবে র‌্যাম্পে ওঠেন তিনি। আইভরি রঙের ভাস্কর্যধর্মী ব্রাইডাল লেহেঙ্গা, ১০০ ক্যারেটেরও বেশি হীরার হেডপিস এবং ১২ হাজার মুক্তায় সাজানো পোশাক মুহূর্তেই ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে। তবে প্রশংসার পাশাপাশি তার স্টাইলিং নিয়েও শুরু হয় তুমুল আলোচনা।


‘হোয়াইট ক্যামেলিয়া’ নামের বিশেষ এই ব্রাইডাল লেহেঙ্গাটি সদ্য ফোটা সাদা ক্যামেলিয়া ফুল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। পোশাকটিতে ২ হাজার ৬০০টির বেশি হাতে তৈরি ত্রিমাত্রিক ফুলের পাপড়ি, ১২ হাজার মুক্তা এবং ৬৮০টির বেশি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। পুরো পোশাকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪৯০ ঘণ্টা।


অনন্যার লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল প্রচলিত ব্লাউজের পরিবর্তে মুক্তা ও ক্রিস্টালখচিত স্কাল্পটেড সুইটহার্ট-নেক ব্রালেট। এর সঙ্গে ছিল লম্বা ট্রেন, ফ্লোর-লেংথ ভেইল এবং ইনফিনিটি মোটিফযুক্ত কোমরের নকশা, যা নতুন সূচনা ও অসীম সম্ভাবনার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।


গয়নার ক্ষেত্রেও ছিল ব্যতিক্রম। ভারী নেকলেসের পরিবর্তে তিনি পরেছিলেন ১০০ ক্যারেটেরও বেশি হীরা বসানো ডায়মন্ড হেডপিস, ডায়মন্ড সেপ্টাম রিং এবং সংযত অলংকার। মেকআপেও ছিল সফট গ্ল্যামের ছাপ—রুপালি আইশ্যাডো, হালকা গোলাপি ব্লাশ ও গ্লসি পিংক লিপস্টিক তার লুককে আরও পরিপূর্ণ করে।


তবে র‌্যাম্পে তার উপস্থিতি শুধু ফ্যাশনের জন্যই নয়, একটি ভাইরাল ভিডিও নিয়েও আলোচনায় আসে। শো চলাকালে ডিজাইনার গৌরব গুপ্তার একটি মুহূর্তের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়। পাশাপাশি অনন্যার সেপ্টাম রিং এবং ঠোঁটের মেকআপ নিয়েও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ একে আধুনিক ব্রাইডাল ফ্যাশনের সাহসী উপস্থাপনা হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ মনে করেছেন এটি প্রচলিত কনের সাজের সঙ্গে পুরোপুরি মানানসই নয়।


ফ্যাশন বিশ্লেষকদের মতে, অনন্যা পান্ডের এই উপস্থিতি আধুনিক ব্রাইডাল ফ্যাশনের পরিবর্তিত ধারার প্রতিফলন। ঐতিহ্য, কারুশিল্প ও সমসাময়িক নকশার সমন্বয়ে তৈরি এই লুক ব্যক্তিত্ব প্রকাশের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি