`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন শাকিব খান ও মিথিলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন শাকিব খান ও মিথিলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেছেন তারা।


শুক্রবার (৯ অক্টোবর) মিথিলার ফেসবুক পোস্টে তাদের একসঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি জানা যায়। বিমানে পাশাপাশি বসে তোলা ছবির সঙ্গে অনুষ্ঠানের অফিশিয়াল পোস্টারও প্রকাশ করেন তিনি। ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’


শাকিব খান ও মিথিলা অভিনীত ‘রকস্টার’ সিনেমায় তাদের চরিত্রের নাম ছিল যথাক্রমে আগুন ও এলিনা। সেই চরিত্র দুটির নাম উল্লেখ করেই একসঙ্গে নিউইয়র্ক যাওয়ার কথা জানান মিথিলা।


আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে উপস্থিত থাকবেন তানজিয়া জামান মিথিলাও।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ