`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৯৯৯-এর ফোনে বাঁশখালীতে পানিবন্দি ১৩ জনকে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
৯৯৯-এর ফোনে বাঁশখালীতে পানিবন্দি ১৩ জনকে উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় জলাবদ্ধতার মধ্যে একটি কুঁড়েঘরে আটকে পড়া এক শিশুসহ ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন বৃদ্ধাও ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাতে ৯৯৯-এ ফোন পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। টানা বৃষ্টিতে উপজেলার জলকদর খালের ওপর চেচুরিয়া সেতু-সংলগ্ন এলাকা পানিতে তলিয়ে গেলে একটি পরিবারের সদস্যরা ঘরের মধ্যে আটকা পড়েন।

বাঁশখালী ফায়ার স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ৮টার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। প্রবল স্রোতের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আট মাস বয়সী এক শিশুসহ মোট ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের মধ্যে সাত থেকে আট বছর বয়সী আরও কয়েকজন শিশুও ছিল।

তিনি জানান, পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান শেষ করতে রাত সাড়ে ১০টা পেরিয়ে যায়। টানা বর্ষণে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধতার মধ্যে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা

টেকনাফে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা