`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির বিশেষ আভিযানিক দল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে ৯ কার্টনে রাখা ৮৯ হাজার ৯১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ৮৯ হাজার ১৬ পিস এবং সবুজ রঙের ৯০০ পিস ইয়াবা ছিল।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধা

গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধা