`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ট্রাম্প ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ ‘খুব উজ্জ্বল’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সোমবার হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।


চিঠির শুরুতে প্রধানমন্ত্রীকে সম্বোধন করে ট্রাম্প বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে তারেক রহমানের পাঠানো চিঠি তিনি পেয়েছেন। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।


চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, বোয়িং প্রধানমন্ত্রীকে হতাশ করবে না। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্যও তিনি তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং অদূর ভবিষ্যতে তাঁর সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন।


বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে।


তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এবং দেশের সামনে একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি নিশ্চিত বলেও চিঠিতে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।


চিঠির শেষে শুভকামনা ও আন্তরিকতার কথা উল্লেখ করে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে

নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে