`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।


পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজনকে নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন তারা।


পথে রাত দুইটার দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসের চালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত সাতজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল