`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে আগামী আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি হওয়ার আশা করছে সংস্থাটি।


সোমবার রাজধানীতে আয়োজিত সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব তথ্য জানান।


তিনি বলেন, থার্ড টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যেই চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন ও পরিচালনাগত দক্ষতা নিশ্চিত করতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সাংবাদিকদের বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর আহ্বান জানিয়ে বেবিচক চেয়ারম্যান জানান, এ বছরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনা হবে।


এছাড়া নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ প্রতিবছর প্রায় ৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।


কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন বেবিচক চেয়ারম্যান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু