মহাসড়কে স্লিপার বাস চলাচল করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির করা আবেদনও গ্রহণ করেননি আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।
আদালতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। এসব কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে আইনের ৮০ ও ৮৪ ধারায় তা শাস্তিযোগ্য অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচলের সুযোগ নেই।
BanglaDock