`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় সংসদ সদস্য আমির হামজার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির ভেতরে থাকা এমপি আমির হামজাসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।


এমপির সঙ্গে থাকা নেতাকর্মীদের অভিযোগ, ছয় রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই হামলার হুমকি দেওয়া হয়েছিল। তাদের দাবি, পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীরা প্রকাশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে।


তারা আরও অভিযোগ করেন, এমপির সমর্থকেরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয় এবং পরে আমির হামজার বাড়ির সামনেও ইটপাটকেল ছোড়া হয়।


অন্যদিকে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দাবি করেছেন, জামাত-শিবিরের নেতাকর্মীরা তার ব্যক্তিগত ব্যবসায়িক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের ছাত্র অধিকারের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।


অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সৈকতের ভাঙন তীব্র হচ্ছে, ঝুঁকিতে পর্যটন

কক্সবাজার সৈকতের ভাঙন তীব্র হচ্ছে, ঝুঁকিতে পর্যটন