`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচিত নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।


জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শপথ অনুষ্ঠানের সময়সূচি জানান।


দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে। এর আগে টানা কয়েকবার রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছিল।


রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ভোটের ফল ঘোষণার পর নির্বাচিত রাষ্ট্রপতির নাম গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ

কক্সবাজারে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ