`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় রাজধানীর বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ কমাতে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন দ্রুত সড়ক থেকে সরাতে হবে। একই সঙ্গে রাজধানীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইন প্রয়োগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বৈঠকে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদন সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


শব্দদূষণ নিয়ন্ত্রণেও গুরুত্ব দিয়ে সভায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কমাতে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনার নির্দেশনা দেন সরকারপ্রধান।


এছাড়া রাজধানীর আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়, যাতে যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা যায়।


সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বন্যা ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক পরিস্থিতির অবনতি: ই

বন্যা ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক পরিস্থিতির অবনতি: ই