`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন বছরে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি বিবেচনা করে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।


২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল-রিসোর্টে চাঁদা

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল-রিসোর্টে চাঁদা