`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের মধ্যে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আবহাওয়া অফিস এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা আপাতত বহ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা আপাতত বহ