`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহার করে এখন সহজেই ছবির পোশাক, পটভূমি, আলো কিংবা পুরো পরিবেশ পরিবর্তন করা যায়। তবে অনেক সময় এসব পরিবর্তন করতে গিয়ে ব্যক্তির মুখের গড়ন, চোখ, নাক, ঠোঁট বা ত্বকের স্বাভাবিক বৈশিষ্ট্যও বদলে যায়। নির্দিষ্টভাবে প্রম্পট লিখলে এ ধরনের সমস্যা অনেকটাই কমানো সম্ভব।


এআই দিয়ে ছবি এডিটের আগে পরিষ্কার ও উচ্চমানের ছবি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। মুখ যত স্পষ্ট থাকবে, এআই টুল তত ভালোভাবে মুখের বৈশিষ্ট্য শনাক্ত ও সংরক্ষণ করতে পারবে। ঝাপসা বা কম রেজল্যুশনের ছবি ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের ঝুঁকি বাড়ে।


এআইকে সাধারণভাবে ‘ছবিটি সুন্দর করে দিন’ না বলে কোন অংশ পরিবর্তন করতে হবে এবং কোন অংশ অপরিবর্তিত রাখতে হবে, তা স্পষ্টভাবে জানানো ভালো। যেমন—‘ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন, কিন্তু ব্যক্তির মুখের গড়ন, চোখ, নাক, ঠোঁট ও ত্বকের স্বাভাবিক বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখুন।’


প্রয়োজনে ‘preserve facial identity’ বা ‘keep face unchanged’-এর মতো নির্দেশনা ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে বয়স, মুখের আকৃতি, চুলের ধরন ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখার কথাও উল্লেখ করা যায়।


একবারে পোশাক, ব্যাকগ্রাউন্ড, আলো, চুল ও পরিবেশ পরিবর্তনের বদলে ধাপে ধাপে এডিট করা তুলনামূলকভাবে কার্যকর। প্রথমে শুধু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে পরে প্রয়োজন অনুযায়ী অন্যান্য উপাদানে পরিবর্তন আনলে মূল চেহারা ঠিক রাখা সহজ হয়।


এডিটের পর ছবিটি ভালোভাবে পরীক্ষা করাও জরুরি। চোখ, নাক, ঠোঁট, ত্বকের দাগের পাশাপাশি হাত, আঙুল, শরীরের গঠন ও অনুপাতেও কোনো অস্বাভাবিক পরিবর্তন হয়েছে কি না, তা দেখে নেওয়া উচিত।


ব্যক্তিগত ছবি এডিট করার সময় কোন এআই প্ল্যাটফর্মে ছবি আপলোড করছেন এবং সেই সেবা ছবি বা ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করে, সে বিষয়েও সচেতন থাকা প্রয়োজন।


কিছু কার্যকর প্রম্পট:


রয়্যাল ব্ল্যাক লুক:

“Create a royal luxury portrait with a dark premium studio background. Keep my original face and identity exactly the same. Dress me in an elegant black outfit. Add warm golden rim lighting and cinematic shadows. Do not change my facial structure or identity.”


প্রফেশনাল প্রোফাইল ছবি:

“Create a clean professional headshot. Preserve my original face, identity, facial proportions, and natural appearance. Use a simple background, balanced lighting, and formal clothing. Avoid beauty filters, face reshaping, or artificial facial changes.”


বিচ ভ্যাকেশন লুক:

“Edit this image into a realistic luxury beach vacation photograph. Keep my original face and facial identity unchanged. Place me on a beautiful tropical beach during golden hour. Add stylish vacation clothing, natural sunlight, and professional travel photography.”


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ আস

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ আস